
মোংলা(বাগেরহাট)সংবাদদাতা:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া মোড় থেকে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ১।
রবিবার (১১ফেব্রুয়ারি)সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া মোড় এলাকায় গোপন সংবাদদের ভিত্তিতে বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খানের নির্দেশনায় পুলিশের অভিযানে ০৫ কেজি গাঁজাসহ সুমি আক্তার ওরফে বকুল আটক হন।
আটককৃত হলেন বাগেরহাট জেলার মোড়লগজ্ঞ থানার ভাইজোড়া বাদুরতলা গ্রামের মৃত মো:বাবুল হাওলাদারের মেয়ে ও মো:দুলাল হোসেনের স্ত্রী সুমি আক্তার ওরফে বকুল(৩০)।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সুমি আক্তার ওরফে বকুলকে আটক করা হয়েছে।এবং তার বিরুদ্ধে ফকিরহাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।