

মিরসরাই উপজেলা ক্রাইম রিপোর্টার মোঃ সাকিব
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনি পিকআপসহ ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ নিয়ে ৩ জনকে গতরাতে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো ভদ্র কুমার ত্রিপুরা (২২), রাখাল ত্রিপুরা (২০) ও আলা উদ্দিন (৩০)। উদ্ধারকৃত ৩০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এসময় একটি মিনি পিকআপও জব্দ করা হয়, যাহার মূল্য ১২ লক্ষ টাকা। আসামীদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।