
আগৈলঝাড়া প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮০ তম জন্মদিন উপলক্ষে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড (উত্তর শহিপাসা)বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
শুক্রবার (১৫ ই আগস্ট) বাদ এশা উত্তর শিহিপাসা পূর্বপাড়া দরগা শরীফ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
৪ নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ফরিয়ার সভাপতিত্বে উক্ত ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব ডিপি সেলিম, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সালমান হাসান রিপন, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম বেপারী, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাহিদ ইসলাম,আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সুমন হোসেন মারামাত,ছাত্রদল নেতা সাব্বির রহমান ও ৪ নং গৈলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ফকিরসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। উক্ত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান( বীর উত্তম) এবং তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো সহ দলের সব প্রয়াত নেতাকর্মীর রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।