
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে শিক্ষকদের সম্পৃক্ত করণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩ টায় পিরোজপুর সদর উপজেলা শিক্ষক সমিতি এর আয়োজনে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর বাসভবনের রাঙিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক মীর নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও শিক্ষা কর্মচারী ঐক্য জোট বরিশাল বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহজাহান গাজী, পিরোজপুর জেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি এনায়েত কোবির খান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয় করণের বিষয় সহ শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়।