
রাহাত মামুন সোনার গাঁ প্রতিনিধি
নবনির্বাচিত এমপি ও উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পাস ১ম বর্ষ নবীনদের নবীন বরণ করলো সোনারগাঁও সরকারি ডিগ্রি কলেজে। সকালে কলেজের মাঠে সোনারগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাফুজ্জামান অপুর সভাপতিত্বে ও অধ্যক্ষ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড শামসুল ইসলাম ভূঁইয়া। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার,ও আওয়ামী লীগের নেতা কর্মীরা। নবনির্বাচিত এমপি ও অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল সনদ অর্জনই নয়, ভালো মানুষ হওয়াও জরুরি। আর মানবিক মূল্যবোধ, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্রই হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।
শুধু শিক্ষিত হলেই চলবে না তার সাথে সাথে জনকল্যাণ কাজে অংশ নিতে হবে। নবীন বরণ অনুষ্ঠানের দ্বিতীয় প্রোগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।