
স্টাফ রিপোর্টারঃ-
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা আইএইচটিতে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির আহমেদ রতন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কমিশনার জনাব আবুল কালাম আজাদ, এম ট্যাব-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব এবং আইএইচটি শিক্ষক সমিতির মহাসচিব জনাব মোঃ আইনুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও ঢাকা আইএইচটি ছাত্রদলের সভাপতি আসাদুল শিকদার, ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার পাটোয়ারী, আইপিএইচ ইউনিট শাখার যুগ্ম-আহবায়ক নূরনবী বুলবুল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক এজিএস সার্জেন্ট অবসরপ্রাপ্ত জসিম উদ্দিন, ২০ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব জনাব জসিম উদ্দিন সিকদার।
র্যালি ও আলোচনা সভা শেষে কেক কেটে আইএইচটির ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন করা হয়।
