
নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী রায়পুরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক।
ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এস. এম. শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম জাহাঙ্গীর আলম বাদল
এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা খন্দকার হেলাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আকতার হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সহসভাপতি এম. মোজাম্মেল হক, রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাদল, ঢাকা হাইকোর্টের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মেম্বার, কবি ও লোকসংস্কৃতি গবেষক ফখরুল হাসান, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডা. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন ভূইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকাররম হোসেন, আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী লুৎফর রহমান রবিন, সহসভাপতি এনামুল হাসান তামজিদ, সাবেক সদস্য সচিব এডভোকেট মমিন মিয়া, মেহেদী হাসান তানিম, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান, ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ প্রমূখ।