
পিরোজপুর প্রতিনিধি
সম্প্রতি বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা.) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি এবং কটূক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা পিরোজপুর বড় মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার বড় মসজিদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ জানান। পাশাপাশি ভারতীয় সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান। এছাড়া মহানবী মুহাম্মদ (সা.) কটূক্তিকারীদের ফাঁসির দাবিও জানান তারা।
সভাপতি বক্তব্যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,পিরোজপুরের সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম বলেন বিশ্ব নবীর (সা:) এর কটুক্তি কারীদের দ্রুত জনসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি তার না করা হয় তাহলে বিশ্বের মুসলিমরা বসে থাকবে না কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।তাছাড়া সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর শাখার সভাপতি, মুহিব্বুল্লাহ বলেন, ” যদি হিন্দু ধর্মের গুরু রামগিরি ও বিজিবি নেতা নিতেশ রানার দ্রুত বিচার না করা হলে, বাংলাদেশে ভারতের দূতাবাস ঘেরাও করা হবে। “