ফরিদপুর সংবাদদাতা
জনৈক সুমাইয়া শরিফ নদী, সাং-কমলাপুর, থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুর এর নগদ একাউন্টে থাকা ২০০০০/- টাকা ভুল নাম্বারে সেন্ড হয়। পরবর্তীতে তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সাইবার সাপোর্ট ফরিদপুর কর্তৃক উক্ত টাকা উদ্ধারপূর্বক জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর মাধ্যমে হস্তান্তর করা হয়। ভুক্তভোগীরা তাদের অর্থ ফেরত পেয়ে পুলিশ সুপারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। এবং পুলিশ সুপারও বলেন যে কোন সমস্যায় আপনারা আইনের আশ্রয় নিবেন আইন সর্বদা আপনাদের পাশে আছে ফরিদপুর জেলা পুলিশ সর্বদা জনগণের জান্মাল ও অধিকার সুরক্ষায় কাজ করছে।
