
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে জনসভায় বিএনপির চেয়ারম্যান বলেন
ভোটের আগের দিন থেকে প্রস্ততি গ্রহণ করতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ সিল দিতে না আসতে পারে… তারেক রহমান
আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন,
এবার আমাদের আগের দিন থেকে ভোট দেয়ার প্রস্ততি গ্রহণ করতে হবে। যাতে আপনার ভোটে অন্য কেউ সিল দিতে না আসতে পারে। যার যার এলাকার ভোট কেন্দ্র সর্তক সৃষ্টি রাখতে হবে। সঠিক কেউ ভোট দিচ্ছে না কি অন্য এলাকা থেকে এসে ভোট দিচ্ছে এ ব্যাপারে সর্তক থাকতে হবে। সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে৷
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভোট দিয়ে চলে আসলে হবে না। ভোট যাতে অন্য দিকে চলে না যায় তা সবাইকে সর্তক থাকতে হবে।
তিনি আরো বলেন, এখনো কোন কোন মহল চেষ্টা করছে কিভাবে ভোটকে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন দিয়ে মা- বোনদের এনআইডি ও বিকাশ নেয়ার চেষ্টা করছে। এভাবে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে৷ মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি হয়েছে।
এসময় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন।