
মধুপুরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয় এবং গুরুতর আহত হয় সিএনজির এক যাত্রী। সিএনজি চালকের নাম হেলাল উদ্দিন (৫৫)।
সিএনজি চালক হেলাল উদ্দিন ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
গুরুতর আহত সিএনজির অজ্ঞাত(৪৫) এক যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি মধুপুর থেকে যাত্রী নিয়ে ধনবাড়ীর দিকে যাওয়ার পথে মধুপুর উপজেলা পৌর এলাকার কাতকাইদ নামক স্থানে রূপালী ফিলিং স্টেশনের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থালেই সিএনজি চালকের মৃত্যু হয়। অজ্ঞাতনামা এক যাত্রী গুরুতর অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো চিকিৎসা অবস্থায় মৃত্যু হয় হয়েছে। ধনবাড়ি উপজেলা কলেজ পাড়া এলাকায় মো: আনোয়ার হোসেন ছেলে ফরিদ। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।