
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল-১ মধুপুরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে প্রতীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৫ জানুয়ারি) বিকালে পৌরসভা আকাশী পশ্চিমপাড়া ৮নং ওয়ার্ড এ নির্বাচনী জনসভায় মধুপুর উপজেলা বিএনপি পক্ষে থেকে এ আয়োজন করা হয়।
এ সময়ে কেন্দ্র কমিটির আহবায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আসনের সংসদ সদস্য ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম এর সহধর্মনি ডা:রেশমা আনাম রোজি। এ সময় তিনি বক্তব্যে বলেন, স্বপন ফকির একজন ভালো মানুষ। আপনার ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করুন। তাতে আপনাদের এলাকার উন্নয়ন হবে। উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, পৌর বিএনপি’র সভাপতি খুররম খান ইউসুফ জাই প্রিন্স , পৌর বিএনপি’র সহ-সভাপতি লিলি সরকার, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক, বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রবিন, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিঞ্জুর রহমান নান্নু, কেন্দ্র কমিটির যুগ্ন আহবায়ক মোঃ বাদশা মিয়া, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মোহাম্মদ মারফত হোসেন প্রমুখ ।