
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ভাটাগুলোর কিলন ভেঙে কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ইট উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পৃথকভাবে মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে যে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়—মেসার্স বিজয় ব্রিকস, কালামাঝি, মধুপুর — ৫ লাখ টাকা জরিমানা। মেসার্স সিটি ব্রিকস, কুড়ালিয়া, মধুপুর — ৬ লাখ টাকা জরিমানা
। মেসার্স এম, কে, বি ব্রিকস, কুড়ালিয়া, মধুপুর — ৬ লাখ টাকা জরিমানা। মেসার্স ভিটাপ ব্রিকস, দহিরাইল, মধুপুর — ৬ লাখ টাকা জরিমানা। মেসার্স সুপ্রিম ব্রিকস, দহিরাইল, মধুপুর — ৬ লাখ টাকা জরিমানা
অভিযানকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধভাবে ইট উৎপাদন বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।