
মহম্মদপুর প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে মধুমতি নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত প্রায় (৩৫) বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে,,অজ্ঞাত নারীর মৃতদেহটি উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের আড়মাঝি এলাকার স্থানীয় লোকজন মধুমতি নদীতে অজ্ঞাত নারীর মৃতদেহটি ভাসতে দেখে মহম্মদপুর থানা পুলিশকে সংবাদ দেয়।এ বিষয়ে মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুন্সি রাসেল হোসেন বলেন,,বুধবার বেলা১২ টার দিকে জানতে পারি মহম্মদপুরে আড়মাঝি এলাকায় মধুমতি নদীতে অজ্ঞাত এক নারীর মৃতদেহ ভাসছে। এখবর জানতে পেরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।পরে নৌ পুলিশকে জানালে তাদের সহযোগিতায় মধুমতি নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহটি মর্গে পাঠানোর চেষ্টা চলছে।তবে মৃত ব্যক্তিরপরিচয় জানা যায়নি।