
নেয়ামুল হক রনি
স্টাফ রিপোর্টার,গৌরনদী (বরিশাল)
জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভি’র ১৫ বছর পদার্পণ উপলক্ষে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মাই টিভির প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে সকালে গৌরনদী উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে কেকাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাতের সহধর্মিনী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি এলিনা জাহিন , উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন সহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। শেষে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীসহ তার পরিবারের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।