
মাগুরা প্রতিনিধি :
“আমার নির্মাণে আমি” প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বাড়ি নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের স্টেডিয়ামপাড়ার একটি কমিউনিটি সেন্টারে শাহ সিমেন্ট কোম্পানির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ সিমেন্টের মাগুরা জেলার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শাহানা এন্টারপ্রাইজের পরিচালক মো. মাহাবুব সিদ্দিক ডেভিড এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সিমেন্টের ডেপুটি ম্যানেজার শ্যামল কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন শাহ সিমেন্ট লিমিটেডের এরিয়া ম্যানেজার রাজু আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে শ্যামল কুমার পাল বলেন, ২০০২ সাল থেকে দেশে শাহ সিমেন্ট উৎপাদন হয়ে আসছে। এটি বিশ্বের সর্ববৃহৎ ভিআরএম সিমেন্ট এবং বর্তমানে বাংলাদেশের এক নম্বর সিমেন্ট ব্র্যান্ড। নির্মাণকাজে শাহ সিমেন্ট ব্যবহারের ফলে ভবন দীর্ঘস্থায়ী হয়।
আলোচনা শেষে ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন ইঞ্জিনিয়ার মো. তানজির আহমেদ।
কর্মশালায় বাড়ির মালিক, সিমেন্ট বিক্রেতা প্রতিষ্ঠান এবং সুধীজনসহ প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন।