

মোবারক
মানিকগঞ্জ সদর প্রতিনিধি
তীব্র গরমে মানুষের জীবনযাত্রা অসহীন হয়ে পড়েছে, সাধারণ মানুষের কষ্ট লাগভ করত ছুটে আসলেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক তোজাম্মেল হোসেন তোজা।
অসহনীয় গরমে মানিকগঞ্জে সাধারণ মানুষের মাঝে পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে মানিকগঞ্জ জেলা কৃষকদল আহবায়ক এর উদ্যোগে।
আজ সকাল বেলা মানিকগঞ্জ জেলা বিএনপি ও সংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির কৃষকদলের আহবায়ক এর উদ্যোগে স্থানীয় খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারন মানুষের মাঝে পানি ওর স্যালাইন বিতরণ করেন, স্থানীয় জনগণ তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং জেলা কৃষকদলের আহবায়ক তোজাম্মেল হোসেন তোজার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং এই তীব্র গরমে স্থানীয় মানুষের দাবি সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত বলে মনে করেন।
ভোরের বাংলা নিউজকে জেলা কৃষকদলের আহবায়ক তোজাম্মেল হোসেন তোজা বলেন বিএনপির রাজনীতি হচ্ছে জনকল্যাণের জন্য, বিএনপির জন্ম লগ্ন থেকেই এদেশের মানুষের বিভিন্ন দুঃখ-দুর্দশা প্রাকৃতিক দুর্যোগে সব সময় বিএনপি নেতা কর্মীরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তারই ধারাবাহিকতায় বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে আজকে জেলা কৃষক দল এই মানিকগঞ্জে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আপনারা দোয়া করবেন বিএনপি সব সময় সমাজের সর্বস্তরের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে, সেই সাথে তিনি স্থানীয় সকল জনসাধারণের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন, পরিশেষে তিনি বলেন আমাদের এই মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।
পানীয় স্যালাইন বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত জাহাঙ্গীর রানা, পৌর কৃষক দলের সভাপতি কাজী রফিক, জেলা যুবদল নেতা এডভোকেট সাইদুর রহমান, যুবদল নেতা নাজমুল ইসলাম সহ জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।