
নিজাম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি
মিরসরাইয়ে সীতাকুণ্ড থানা পুলিশের অভিযানে সীতাকুণ্ড থানার একাধিক মামলার আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ মফিজ ৪২,পিতা জহরুল হক, গ্রাম পূর্ব আমিরাবাদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
চট্টগ্রাম মিরসরাইয়ের বামন সুন্দর এলাকায় একটা ভাড়া বাসা থেকে সীতাকুণ্ড থানার পুলিশ, এসআই রাজিব পোদ্দার, এস আই, মাকসুদ সহ গ্রেপ্তার করে, এস আই রাজিব পোদ্দার ভোরের বাংলা নিউজ কে জানান ২৪/৫/২০২৪ রোজ শুক্রবার সারাদিন অভিযান চালানোর পরে বিকাল ৪ঘটিকার সময়য় গ্রেফতার করে, সীতাকুন্ড থানায় বেশ কয়েকটি মামলার আসামি সে দীর্ঘদিন পলাতক ছিল, গোপন তথ্যের ভিত্তিতে তার স্থান সনাক্ত করে আজকে তাকে গ্রেফতার করা হয়।