
কে, এম, রাশেদুজ্জামান
কুয়াকাটা (কলাপাড়া উপজেলা) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মিশ্রীপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় উদ্যোগে বুধবার (৭ ফেব্রুয়ারি ) স্কুল মাঠে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের ৫০ তম এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ গোলাম মোস্তফা স্যার। প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাবা মোসাম্মৎ ফাতেমা আক্তার। প্রতিষ্ঠাতা মরহুম জনাব মোঃ আব্দুল হাই সাহেবের সহধর্মিনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মরহুম জনাব মোঃ আব্দুল হাই সাহেবের পুত্র জনাব মোঃ শফিকুল আলম শফি সমাজসেবক, ও কুয়াকাটা বঙ্গবন্ধুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান স্যার ও অত্র বিদ্যালয়ের বিদ্যালয়ের সাবেক ও প্রাক্তন শিক্ষক মন্ডলী ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালী জেলার সুনামধন্য একটি মাধ্যমিক বিদ্যালয়। অত্র বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করছেন যেটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আজ যারা বিদায় নিচ্ছো তোমাদের মঙ্গল কামনা করছি এবং সাথে সাথে যারা আজকে নবীন হয়ে আসছো তোমরাও একদিন এ প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে আমরা আশা করি।অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জনাব মোঃ আব্দুল হাই সাহেব ও তার সহধর্মিনী জনাবা ফাতেমা আক্তারের একান্ত পরিশ্রমেই এই বিদ্যালয় প্রতিষ্ঠিত। অনুষ্ঠানে উপস্থিত সকলেই মরহুম জনাব মোঃ আব্দুল হাই সাহেবের রুহের মাগফেরাত কামনা করেন।