
মিরসরাই উপজেলা ক্রাইম রিপোর্টার মোঃ সাকিব
মীরসরাইয়ে ২০ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. রিপন (৩৫)। রিপন হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের আমির হোসেনের পুত্র।
রোববার (২৮ জানুয়ারি) বিকেল তিনটায় উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে এসব মদ উদ্ধার করা হয়।