
মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঈদের দিন গাইবান্ধায় বিক্ষোভ মিছিল।
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
ঈদের দিনে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড় ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের পর ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগরপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে মুসল্লীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩১মার্চ সোমবার সকালে ঈদের প্রধান জামাত শেষে এলাকাবাসী একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করেন। এ মিছিলটি হোসেনপুর গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতের নাগরপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে শ্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, “ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ভারতের মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ প্রয়োজন।” এ বিক্ষোভ মিছিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং সাধারণ জনগণ অংশ নেন।