
গফরগাঁও প্রতিনিধি
শায়খুল হাদীস হযরত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম চরমোনাই বলেন,মৃত্যুর পর কবরে গ্রুপ হবে দুইটা জান্নাত আর জাহান্নাম। তিনি বলেন, এটা কিসের দুনিয়া। দুনিয়া ছেড়ে অনন্তকাল কবরে থাকতে হবে। আল্লাহর মুমিন বান্দা নেকের পাল্লা ভারী করে দিও।তিনি কবরের আজাব নিয়ে বয়ান করেন। তিনি বলেন, পরীক্ষা ফেল করলে যেমন চোখে পানি আসে। পীর সাহেব যেমন কান্নাকাটি করে। নামাজে বসে কান্নাকাটি করতে হবে। গফরগাঁও উলামা সমিতির সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান সালমানী সাহেবের সভাপতিত্বে গফরগাঁও মারিফুল কুরআন কারিমিয়া মাদরাসা তেতুলিয়া , গফরগাঁও, ময়মনসিংহ এর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায়ে জিকির প্রধান অতিথি ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদীন, শায়খুল হাদীস হযরত আল্লামা মুক্তি সৈয়দ মুহাম্মদ ফায়জুল করীম চরমোনাই। ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আরো বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতী আবুল কালাম, মুহতামিন, মারিফুল কুরআন কারিমিয়া মাদ্রাসা, মাওলানা রেজাউল করীম,মাওলানা মুফতি কারামত আলী, মাওলানা মুফতি আনোয়ার হোসাইন, মাওলানা মুফতি হাসান বিন হেলাল হামিদী,মাওলানা জয়নুল আবেদীন,মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ। গফরগাঁও তেতুলিয়া ডাঃ হাবিব সাহেবের বাড়ির সংলগ্ন মাদ্রাসা ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি গফরগাঁও থানা শাখার উদ্যোগে ১১ জুন মঙ্গলবার ২০২৪। উক্ত মাহফিল বাদ জোহর থেকে শুরু করে রাত সাড়ে ১২টা পর্যন্ত বয়ান চলে। পরে বিশেষ মোনাজাতের মাধ্য দিয়ে মাহফিল শেষ হয়।