
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা গ্রামের ঠিকাদার কামরুজ্জামান খোকন ও মাহমুদা জামান দম্পত্তির যমজ দুই মেয়ে রুবাবা জামান ও রুবাইয়া জামান।এক সঙ্গে জন্ম ও একই সঙ্গে বেড়ে উঠা।প্রাথমিকের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও পড়েছেন একই সঙ্গে।মাধ্যমিকের পর চলতি বছরের উচ্চ মাধ্যমিকেও যমজ দুই বোন পেয়েছে জিপিএ-৫।পরিবার ও কলেজ সূত্রমতে,২০১৮ সালে মির্জাপুর উপজেলার গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই বোন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিল।এরপর দুই বোন ২০২৩ সালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।চলতি বছর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে তাঁরা জিপিএ-৫ পেয়েছে।কামরুজ্জামান খোকন বলেন, তার যমজ দুই মেয়ে ছোট বেলা থেকেই অনেক মেধাবী।মেয়েদের ধারাবাহিক সাফল্যে আমিসহ আমাদের পরিবারের সবাই খুবই খুশি।মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট তিনি দোয়া প্রার্থনা করেন।যমজ বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান বলেন,আমাদের এই সাফল্যের পেছনে মা-বাবা,নানা-নানীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।আমরা দুই বোন ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে চাই,বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই।আমরা সকলের নিকট দোয়া চাই,আমরা যেন আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।
এবিষয়ে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড.এনামুল ইসলাম জানান,রুবাবা জামান ও রুবাইয়া জামান খুবই শান্ত, মেধাবী ও পরিশ্রমী।তাদের দুজনের সাফল্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে।তাঁরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গঁনেও সফলতার স্বাক্ষর রাখছে
