
(রাজশাহী):
রাজশাহী প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এনটিভির সিনিয়র প্রতিবেদক শ ম সাজুকে সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপুকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠিত হয়েছে।
রোববার (২৮ অক্টোবর) রাতে রাজশাহী প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়েছে।
তিন বছর মেয়াদি কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম জুলু (বিশেষ প্রতিনিধি, দৈনিক জবাবদিহি), আবু সালে মো. ফাত্তাহ (নিজস্ব প্রতিবেদক, চ্যানেল আই), যুগ্ম-সম্পাদক শাহ্ সূফী মহিব্বুল আরেফিন (নিজস্ব প্রতিবেদক, দ্যা নিউ নেশন), জিয়াউল গনি সেলিম (নিজস্ব প্রতিবেদক এসএটিভি), অর্থ সম্পাদক আমজাদ হোসেন শিমুল (ব্যুরো প্রধান, দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান (রাজশাহী প্রতিনিধি, ঢাকা মেইল), ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান (নিজস্ব প্রতিবেদক, দৈনিক আলো)।