
রাজশাহী:
রাজশাহী মহানগরীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ফেইসবুকে ভাইরাল হওয়া ব্যক্তিকে পুলিশ কমিশনারের আদেশে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন মো: মাসুদ রানা (৪৭)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর দক্ষিনপাড়ার মৃত আমির আলীর ছেলে।
১২ মার্চ দুপুর ১২:৩০ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, ফেসবুকের পোস্টটি নজরে আশায় আসামির আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে সাইবার ক্রাইম ইউনিটকের সহযোগিতায় পরিচয় সনাক্ত করে ডিবি অভিযানে গেলে জানতে পারে আসামী ছাত্র – জনতার এলাকায় খোঁজ নেওয়ার কারন বুঝে আত্মগোপনে চলে গেছে।
ফলে ডিবির একাধিক টিম সারা রাত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা শুরু করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৫ টায় নওগাঁ জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে অভিযুক্ত মাসুদ রানাকে আটক করে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী শহরের বন্ধ গেটে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অটোরিকশায় বাসায় ফেরার পথে যৌন হয়রানির শিকার হন। অটোরিকশায় তার সামনে বসা এক পুরুষ যাত্রী অশ্লীল অঙ্গভঙ্গি ( পুরুষাঙ্গ দেখিয়ে ) করে তাকে হয়রানি করে ।
ভুক্তভোগী ছাত্রী দ্রুত ঘটনাটি তার মোবাইল ফোনে কৌশলে ভিডিও ধারণ করেন। পরে অপ্রীতিকর এ ঘটনা সহ্য করতে না পেরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রতিবাদ জানান।
ভিডিওটি সারাদেশে ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সারাদেশের সাধারণ মানুষ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কিছু শিক্ষার্থী সাংবাদিকদের নিকট আসামির পরিচয় নিশ্চিত হয়ে এলাকায় আসামির বাড়ি ঘেরাও করার আগেই বিষয়টি টের পেয়ে আসামি গোপনে এলাকা ত্যাগ করেছে।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।