
তানিয়া সুলতানা
রাজাপুর উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে আওয়ামী যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠা বাষির্কী র্যালী ও কেক কাটার মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা যুবলীগ এর প্রধান কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রধান কার্যালয় মিলিত হয়। এর পরে দিবসটি উপলক্ষে যুবলীগ কার্যালয়ে কেক কাটা হয়।
উপজেলা যুবলীগ আয়োজিত র্যালীতে নেতৃত্বদেন যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছবুর হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ ফকরুল ইসলাম খান। অন্যদের মধ্যে অংশ নেন সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক পিয়ার আহমেদ লিটন,মোঃ জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল সিকদার,মোঃ ইউসুব সিকদারসহ ওয়ার্ড,ইউনিয়ন ও থানা পর্যায়ে নেতা কর্মীরা।
অন্যদিকে – রাজাপুর উপজেলার সদরের বাইপাস এলাকা থেকে রাজাপুর উপজেলা যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধার নেতৃত্বে যুবলীগের আয়োজনে পৃথক র্যালী সহ যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।