
একে আজাদ রানীশংকেৈল প্রতিনিধি
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় একটি ছাগলের নবজাতক ছাগল ছানার দুই মুখ ও চার চোখ নিয়ে জন্ম নেওয়ায় এলাকায় চাঞ্চলতা সৃষ্টি হয়েছে। (১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা(শান্তিপুর) এলাকার সোহেলের বাড়ীতে এ ছাগলটির জন্ম নেয়। এ খবর ছড়িয়ে পড়লে ওই ছাগল ছানা টিকে একনজর দেখার জন্য ছাগলের মালিকের বাড়ীতে উৎসুক জনতার ভির জমায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি ছাগলের দুটি ছানা জন্ম হয়েছে একটি স্বাভাবিক প্রকৃতির হলেও অপরটি অস্বাভাবিক প্রকৃতির হয়ে জন্ম গ্রহণ করেছে। অস্বাভাবিক প্রকৃতির ছাগল ছানাটির দুটি জোড়া লাগানো মাথা এবং দুটি মুখ ও চারটি চোখ রয়েছে। তাছাড়া অন্যান্য শারীরিক গঠন ঠিক রয়েছে বলে জানা গেছে। এমন ছাগল ছানার প্রসব হওয়ার পর এলাকা জুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় উৎসুক জনতা ওই ছাগল ছানা দেখতে ছাগলের মালিকের বাড়ীতে ভিড় জমিয়েছে। সেখানে কথা হয় স্থানীয় ফয়জুল ইসলাম নামে এক ব্যক্তির সাথে তিনি বলেন, এর আগে বিভিন্ন এলাকায় এমন ঘটনার খবর বিভিন্ন মাধ্যমে দেখেছি, চার পা,জোড়া মাথা ইত্যাদি ছাগল ছানা জন্মের। এবার নিজ এলাকায় এমন প্রকৃতির ছাগল ছানা দেখলাম। আরেক ব্যক্তি সাদ্দাম হোসেন বলেন, বিষয়টি চাঞ্চল্যকর ছাগলের ছানার যদি দুটি মুখ হয়। তাহলে সে খাবে কোন মুখ দিয়ে। ছাগলের মালিক সোহেল রানা বলেন, বৃহস্পতিবার বিকেলে গর্ভবতী ছাগলটির বাচ্চা প্রসব হয়। প্রথমে স্বাভাবিক বাচ্চা প্রসব হলেও পরের বাচ্চাটি অস্বাভাবিক প্রকৃতির প্রসব হয়। এমন ছাগল প্রসব হওয়ায় এলাকায় বিভিন্ন আলোচনা জন্ম দিয়েছে। রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক সাইদুর রহমান বলেন, দুই মুখ, চার চোখ নিয়ে জন্ম নেওয়া ছাগল ছানাটি জন্মগত ক্রুটি। এটি অস্বাভাবিক ছাগল ছানা বলে তিনি মন্ত্য করেন। ছাগল ছানাটি বেচে থাকার জন্য যাবতীয় চিকিৎসা প্রাণিসম্পদের পক্ষ থেকে দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন