
রাবি প্রতিনিধি:
‘এসো স্মৃতির প্রাঙ্গণে মিলি প্রীতির বন্ধনে’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের হীরক জয়ন্তী উদযাপন ও ৪র্থ অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার ও পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. হুমায়ুন কবীর।
উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষকসহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম কবীর।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো: গোলাম মর্তুজা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ.টি.এম নাদেরুজ্জামান, কৃষি মন্ত্রণালনের প্রাক্তণ সচিব শ্যামল কান্তি ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল আলম।
এর আগে সকাল ১০ টায় স্যার জগদীস চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি আনন্দর্যালী বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।