
শাকিল আহমেদ
রায়গঞ্জ-সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বাগীচাপাড়া গ্রামস্থ ঢাকা-রংপুর মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮১ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়,র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ব্যাব ১২সদস্যরা।
এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টা বোঝাই ০১টি ট্রাক, ০৪টি মোবাইল ফোন ও নগদ ৩,৬০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ মফিজুল ইসলাম (৩০), পিতা-মোঃ কছর আলী, সাং-উত্তর বত্রিশ হাজারী, (২) মোঃ রবিউল ইসলাম (২৪), পিতা-মৃত-জহির আলী, সাং-কাশিরাম গুড়াতিপাড়া এবং মোঃ সুমন মিয়া (২৯), পিতা-মৃত-আমিনুল ইসলাম, সাং-সুতিধার, উভয় থানা-কালিগঞ্জ, উভয় জেলা-লালমনিরহাট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘ দিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে অভিনব কায়দায় ট্রাকের মধ্যে ভুট্টা ভর্তি বস্তার ভিতরে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের জন্য বহন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
