
রায়পুর প্রতিনিধি
রায়পুরে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়পুর উপজেলা ও পৌরসভা। রবিবার শহরের গুহা চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমদ। রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদার সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউল রাসেলের সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নূরনবী, জেলা শূরা সদস্য সর্দার সৈয়দ আহমেদ, লক্ষ্মীপুর প্রতিদিন-এর সম্পাদক হাবিবুর রহমান সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা ফজলুল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট কামাল উদ্দিন, সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, উপজেলা সহকারী সেক্রেটারি আবুল কাশেম ও আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক অধ্যক্ষ নিজাম উদ্দিন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলুল করিম, শূরা সদস্য সাইফুর রহমান রাকিব ও কাউছার হোসেন, জেলা শিবিরের সেক্রেটারি আরমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নূরনবী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মিডিয়া-বান্ধব। সাংবাদিকরা জাতির বিবেক। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে তারা সত্যকে প্রতিষ্ঠা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
অনুষ্ঠানে রায়পুর প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।