
নড়াইল প্রতিনিধি,
প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দের পর পরই বদলে গেছে মধুমতী ও নবগঙ্গা বিধৌত লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনের চালচিত্র। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের অনুগত কর্মী সমর্থকদের মোটরসাইকেল, মাইক্রবাসে
নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে চষে বেড়াচ্ছেন। করছেন ভোট প্রার্থনা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উপজেলা সদর লক্ষ্মীপাশা থেকে শুরু করে লোহাগড়া, জয়পুর, মানিকগঞ্জ, সিডি বাজার , ইতনা, কাশীপুর, নলদী, মিঠাপুরসহ বিভিন্ন হাট-বাজারে প্রার্থীদের পোস্টার ছেয়ে গেছে। দুপুর ২টার পর পরই বিভিন্ন প্রতীকের স্লোগানে বেজে উঠছে মাইক। রাত আটটা পর্যন্ত। বিভিন্ন গানে গানে ভঙ্গিতে স্লোগানে প্রত্যেকটা প্রার্থীর মার্কা দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চাওয়া হচ্ছে ভোট।
আগামী ২১ মে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে বেছে নিবে এ উপজেলার যোগ্য চেয়ারম্যান।
লোহাগড়া উপজেলায় এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন প্রার্থী। এরমধ্যে সিকদার আব্দুল হান্নান (রুন) হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারিকুল ইসলাম উজ্জ্বল মোটরসাইকেল প্রতীক। এ কে এম ফয়জুল হক (রোম) আনারস প্রতীক। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুন্সী নজরুল ইসলাম দোয়াত কলম প্রতীক। ও মোঃ আইয়ুব হোসেন ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২১০৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০৫৭৮৫ এবং মহিলা ভোটার রয়েছে ১০৪৯৮৩ জন
মোট ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত লোহাগড়া উপজেলা।