
সুকুমার নাথ লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় আফিফুর রহমান (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।১৪মে সকাল ৯টায় খবর পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চুনতি অভয়ারণ্য এলাকার ওভারপাসের পার্শ্ববর্তী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি মাদার বাড়ি এলাকার ফরিদুল আলমের পুত্র।
তথ্য অনুসারে জানা গেছে, আফিফুর রহমানের শ্বশুর বাড়ি চকরিয়া উপজেলাধীন হারবাং ইউনিয়নে।। দীর্ঘদিন ধরে সে শ্বশুর বাড়ীতে তার স্ত্রী,সন্তানদের নিয়ে হারবাং এলাকায় বসবাস করতেন।বিগত ১৫দিন পুর্বে সে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হওয়ার পর নিঁখোজ ছিল। বিভিন্ন এনজিও ব্যাংক থেকে কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন।তার পরিবার তাকে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করছিল।। ঋণের বোঝা সইতে না পেরে সবসময় হতাশাগ্রস্ত হয়ে থাকত তিনি। তবে ধারণা করা হচ্ছে ঐ এলাকায় বন্যহাতির কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
খবর পেয়ে মঙ্গলবার সকালে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেন।
তিনি জানান, সোমবার বিকেলে লাশটি সন্ধান পাওয়া গেলে তার পরিচয় পাওয়া যায়। বন্যহাতির চলাচল থাকার কারণে লাশ উদ্ধার করা হয়নি। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসার পরে তার পরিচয় মিলে।তবে সে ঐ এলাকায় কিভাবে আসল, বিগত ১৪দিন যাবত আফিফুর রহমান নিঁখোজ ছিল। তিনি ঋণগ্রস্থ ছিলেন সব তথ্য তাহার পরিবার সূত্রে জানা যায়।। ওই এলাকায় অবস্থান কালে বন্যহাতির কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়। লাশ উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পোস্ট মর্ডেম রিপোর্টের জন্য প্রেরণ করা হয়েছে। পোস্ট মডেম রিপোর্ট পেলে বিস্তারিত আরো তথ্য জানা যাবে বলে জানান।।