
ইবি প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৮টায় তারা এই কর্মসূচি পালন করে।
ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ,সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন ও আবিদ সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।