
কৃষ্ণ কুমার মহন্ত
বগুড়া প্রতিনিধি :
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আঁচলাই ধোঁপাঘাটি মহাশ্মশান বাসীর আত্মার শান্তি কল্পে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা ও ভক্তসেবার আয়োজন করা হয়।
কলিযুগে মানুষ ধর্মের অমৃত বাক্য ভুলে গিয়ে আজ পরিত্রাণহীন অন্ধকারের দিকে ধেয়ে চলেছে। অর্থবিত্ত আর লোভের তুচ্ছ মোহে আবদ্ধ হয়ে মানুষ সত্য সুন্দরের পথ খুঁজে পাচ্ছে না। এই দুঃখ মমতাকে অতিক্রম করে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে প্রেমময়,মধুকর ভক্তপ্রাণ অনন্ত গগন স্পর্শী চির প্রদিপ মহামন্ত্রের আহ্বানে এই মহতী অনুষ্ঠান শ্রবণে দীনহীন জনের আয়োজিত আঁচলাই ধোঁপাঘাটি মহাশ্মশান বাসীর আত্মার শান্তি কল্পে গীতাপাঠ, ধর্মীয় আলোচনার ও ভক্ত সেবার আয়োজন করা হয়।
আঁচলাই গ্রামের শ্রী বিধান চন্দ্র মোহন্তের একক প্রচেষ্টা ও গ্রামবসীর সহযোগিতায় অনুষ্ঠানটি করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতা পাঠক শ্রী বিপুল চক্রবর্তী, কীর্তন পরিবেশন করেন শ্রী সুনীল চন্দ্র মোহন্ত ও শ্রী রামলাল রবিদাস।
ভক্তবৃন্দ টেপাগাড়ী গ্রামের বৃন্দাবন দাস,বানাইল গ্রামের বিবরন মোহন্ত,গোবিন্দ মোহন্ত, মোকামতলার মুরালী, বিশু,মালাহার গ্রামের নিরাঞ্জন, আঁচলাই গ্রামের কালিপদ, মনিন্দ্র,সুবাস,গোবিন্দ রবিদাস, ঝন্টু,বাবলু, অধির,সুকুমার, চিবাস,সাংবাদিক কৃষ্ণ কুমার, আকাশ,কাজল,পরান, পলাশ সত্যনাথ প্রমূখ।
অনুষ্ঠান শেষে শ্রী বিধান চন্দ্র মোহন্ত বলেন আমি যেন আগামীতেও এইরকম অনুষ্ঠান করতে পারি আপনারা আমাকে আশীর্বাদ করবেন।