
শিবচর উপজেলা প্রতিনিধিঃ মাদারিপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন জি সি একাডেমিতে গভীর রাতে আগুন লেগে অফিসে থাকা সিসি ক্যামেরার মনিটর,৬৫” স্মার্ট টিভি,ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার সহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত দুইটার সময় সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। প্রহরী আলাউদ্দিন বলেন আমি রাত আনুষ্ঠানিক ২টার সময় হঠাৎ তার পুড়ার গন্ধ ও অফিসের সারা রুমে ধুয়া দেখতে পাই। তখন রহমান স্যারকে ফোন দেই,রহমান স্যার এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিভাই। ততক্ষনে অফিসের সব কিছু পুড়ে শেষ। অফিস সহকারী খোকন দাস বলেন,রাত ২ টার সময় শুনতে পাই সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগছে তখন আমরা ছুটে আসি। অত্র স্কুলের সিনিয়র শিক্ষক আঃ রহমান বলেন,আমি ফোন পেয়ে বৃষ্টির মধ্যেই চলে আসি এবং ফায়ার সার্ভিস অফিসে ফোন দেই। স্থানীয় পাহারাদারদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলি। শিবচর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তপন ঘোষ বলেন,রাতে ফোন পেয়ে আমরা রওয়ানা দেই,পথি মধ্যে আমাদের পুনরায় ফোন দিয়ে জানানো হয় আগুন নিয়ন্ত্রণে আছে।তাই আমরা ফেরত চলে আসি।
প্রধান শিক্ষক আবুল হোসেন মিয়া বলেন,সর্ট সার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয়। আমার অফিসের ল্যাপটপ,প্রিন্টার,স্ক্যানার,সিসি ক্যামেরা,সিসি ক্যামেরার ৬৫” মনিটর, স্মার্ট টিভি, ফ্যান সহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করছি সর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়।