
লোহাগাড়া প্রতিনিধি
২৮ জুন শুক্রবার সকাল ১১ ঘটিকায় পুটিবিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শ্রী পলাশ দাশ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল।
সংগঠনের পুটিবিলা ইউনিয়ন কমিটির সভাপতি শ্রী লিটন কান্তি সুশীলের সভাপতিত্বে ও জন্মাষ্টমী লোহাগাড়া উপজেলা শাখার অর্থ সম্পাদক ডা: মধু দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ সুকুমার নাথ,সহ-সভাপতি শিক্ষক রাজিব দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী কাঞ্চন আচার্য্য, সহসাধারণ সম্পাদক রনজিত দাশ নটু, সহ-হিসাব নিরিক্ষক শ্রী রণি দাশ, কার্যনির্বাহী সদস্য ডা: নিপুর শীল ও কার্যনির্বাহী সদস্য ডা: কাঞ্চন কান্তি দাশ প্রমূখ। এসময় পুটিবিলা ইউনিয়ন কমিটির সহ-সভাপতি শ্রী রুপেশ কর্মকার, সহ-সভাপতি ডা: সবুজ নাথ,সাধারণ সম্পাদক তপন কর্মকার তপু,সহ সাধারণ সম্পাদক সৌরভ দেবনাথ, অর্থ সম্পাদক সনজিব দাশ দীপু ও প্রচার সম্পাদক অভিষেক দেবনাথ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির নেতৃবৃন্দদের মাঝে আসন্ন জন্মাষ্টমী মহোৎসবের লিপলেট,পোষ্টার ও রশিদ বই বিতরণ করা হয়।