উজ্জল চক্রবর্তী
রাজবাড়ী জেলা প্রতিনিধি
জামাল পুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা।
শনিবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে প্রে সক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদকর্মীরা।
এসময় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি জহুরুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কবির হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মিরা।
