
আবু সালেহ্ মুসা ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাত মাহফিল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় সাপাহার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
নওগাঁ জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিবের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আসফারুল হোসেনের সঞ্চালনায় সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি
রাসূল (সাঃ) এর গোটা জীবনকে আদর্শ হিসেবে অনুসরণ করে শিক্ষার্থী হিসেবে প্রকৃত উৎকর্ষ সাধনের জন্য আহ্বান জানান ।
সিরাত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং নওগাঁ জেলা পশ্চিমের আমীর ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। এছাড়াও অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজিমুল ইসলাম, সহকারী সেক্রেটারি
মারুফ আহম্মেদ, কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাহাবুবুল আলম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ এইচ আরডি সম্পাদক আব্দুল মান্নান,নজিপুর পৌর জামায়াতের সেক্রেটারি আকতার ফারুক, ধামইরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজোয়ান উপস্থিত ছিলেন। অতিথিদের বক্তব্য শেষে নওগাঁ জেলা পশ্চিম ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতার ৫০ জন বিজয়ীদের মাঝে সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যমানের পুরস্কার বিতরণ করা হয়।