
নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি :
ছাত্র আন্দোলনের মাধ্যমে সৃষ্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পদত্যাগের পর থেকে আত্নগোপনে রয়েছেন ময়মনসিংহ ০৯, নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল ( অবঃ) আব্দুস সালাম। তিনি নান্দাইল উপজেলা আওয়ামিলীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। আত্নগোপনের পর থেকে উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সাথে কোনোরুপ যোগাযোগ করেননি বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক উপজেলা আওয়ামী নেতা জানান – সাবেক পরিকল্পনা মন্ত্রীর এহেন আচরণে আমরা সন্তুষ্ট নই। তিনি বিগত দুসরা আগষ্ট উপজেলায় এসে নেতাকর্মীদের সাথে সর্বশেষ বৈঠক করেছিলেন। তারপর থেকে আর তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক উপজেলা আওয়ামী নেতা বলেন – উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদ্য ক্ষমতাচ্যুত নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহানের সাথে নিয়মিত যোগাযোগ করছেন আব্দুস সালাম।
উল্লেখ্য, বিগত ৫ আগষ্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় সাংবিধানিক নিয়মে মন্ত্রী পরিষদ ভেঙে যায়। ফলে মন্ত্রীত্ব হারান ১৯৭১ সালের পর নান্দাইল উপজেলা থেকে প্রথম মন্ত্রী পদ পাওয়া মেজর জেনারেল ( অবঃ ) আব্দুস সালাম।