
প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া।
৯.জানুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নব-দিগন্ত সংগঠন এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটাল এর আসপাশ ফকিরাপুল সহ রেলস্টেশনে থাকা অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম মানবিক সেচ্ছাসেবী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজহার উদ্দিন,কোহিনূর আক্তার,মোজাহিদ আরাবি,মোঃ আমান উল্লাহ,রমজান মাহমুদ, উক্ত সংগঠনের সদস্যদের মধ্যে ওয়াসিম আকরাম,আবু বকর মোহাম্মদ আয়মান,মাসুদুর রাহমান,সোহরাব, আব্দুর রহমান,আহমেদ মোস্তাফিজ, মোজাহিদ,ফাতেমা আক্তার,
শিমু আক্তার,সামিরা আক্তার,সহ আরো অনেক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
সংগঠন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মুজিব ও মোহাম্মদ রাফী বলেন, মানব সেবা’ই আমাদের লক্ষ্য, এই স্লোগান কে সামনে রেখে আমরা আমাদের সামর্থ অনুযায়ী মানবিক ও সেবামূলক কাজ করতে অঙ্গীকারবদ্ধ! সমাজের গরীব, অসহায়, দুস্থদের পাশে থাকতে চাই! মহান রব আমাদের সহায় হোক! সকলের কাছে সুপরামর্শ ও দোয়া প্রত্যাশী!