
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার (২৪ ডিসেম্বর) সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন রয়েছে ১৬ প্লাটুন বিজিবি।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’
এর আগে, শনিবার রাত ৯টা পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার ব্যবধানে রাজধানীর পৃথক স্থানে তিনটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
গত ২৮ অক্টোবরের পর থেকে ১১ দফা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি-সমমনা রাজনৈতিক দলগুলো। আজ ভোর ৬টা থেকে শুরু হওয়া ১২ দফা সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।