
বার্ষিক পরীক্ষার ফলাফল পেয়ে দারুণ উচ্ছ্বসিত সুলতান নশরত শাহ নূরানী ও ইবতেদায়ীর শিক্ষার্থীরা।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ উত্তীর্ণ সকলকে পুরস্কৃত করা হবে।
উক্ত ফলাফল অনুষ্ঠানে ফলাফল কার্ড তুলে দেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এস এম নাইমুল আলম,মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ জাবেদ হোসাইন,সহ সভাপতি মুহাম্মদ জালাল উদ্দীন, গাউছিয়া কমিটি বাংলাদেশ ১২ নং চিকন দন্ডী ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবুল বশর, মোহাম্মদ আলি আসগর,মোহাম্মদ ওসমান প্রমূখ।