
ঝিনাইদহ প্রতিনিধি
তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব তাপমাত্রা রেকর্ড। ভূগর্ভস্থ পানি সংকটে পড়েছে হাজার হাজার পরিবার। এই কারণে আবাদি জমি নিয়েও বেপাকে পড়েছে ঝিনাইদহের কৃষকেরা। ঠিক এমন সময় এক মহতী উদ্যোগ নিয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহের মডার্ণ মোড়ে অবস্থিত “সেল্টার মানব কল্যাণ সংস্থা” আজ দুপুরে ঝিনাইদহ মডার্ন মোড়ে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মাঝে তীব্র গরমে ঠান্ডা পানি, খাবার স্যালাইন সহ খাবার বিতরণ করে সংস্থাটির প্রতিনিধিরা। তীব্র তাপদাহের শুরু থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন মানব কল্যান মুলোক উদ্যোগ ব্যাহত রেখেছে তারা। এতে করে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি পাচ্ছে রিকশাচালক, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষ। এ ধরনের উদ্যোগে নিয়ে সম্পৃক্ত হতে পারায় খুশি হয়েছেন ” সেল্টার মানব কল্যাণ সংস্থা”র নির্বাহী পরিচালক মোছাম্মৎ রমেনা বেগম। তিনি গণমাধ্যমকে বলেন যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা হত দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এটি হতে পারে তার অন্যতম উদাহরণ। করোনা কালীন সময়েও যখন সবাই ঘরে, আমরা অসহায় মানুষের জন্য মাক্স, স্যানিটাইজার সহ বিভিন্ন উপকরণ নিয়ে সাধারণ মানুষের পাশে যাতে করে অসহায় মানুষের ছিলাম। যাতে করে অসহায় মানুষের কিছুটা কষ্ট লাঘব হয়। তাইতো আমরা তীব্র ক্ষরায়ু অসহায় মানুষের পাশে আছি। যাতে করে আমাদের উদ্যোগ কিছুটা হলেও তাদের শান্তি দিতে পারে। এই খাবার পানি বিতরণের সময় সেল্টার মানবকল্যাণ সংস্থার পক্ষে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ডাইরেক্টর শেখ শাহানুর রেজা, প্রোগ্রাম ক-অর্ডিনেটর মোছাম্মত রাখছনা খাতুন, ইউনিয়ন কো-অর্ডিনেটর আহমেদ ইউনিয়ন কো-অর্ডিনেটর কাজী ইসরাত আহমেদ ও ভলেন্টিয়ার গন।।