কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলা স্বেচ্ছা সেবক লীগ এর আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। ওই কমিটি দায়িত্ব পালন করবে। কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা স্বেচ্ছা সেবক লীগ জনাব কাজী আখলাকুর রহমান জুয়েলকে সভাপতি এবং মো. আমির হোসেন আমু কে সাধারণ সম্পাদক করা হয়।
অদ্য শনিবার (২৯ জুলাই) কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ সুমন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার দলীয় প্যাডে স্বাক্ষরের মাধ্যমে চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়, নব-গঠিত কমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে, নতুন কমিটির প্রতি আহ্বান জানান,
এছাড়া কমিটি তে যুক্ত আছেন ইঞ্জিঃ সাইফুর রহমান সায়েম, মোঃ জসিম উদ্দিন, মোঃ আবু সুফিয়ান, মোঃ আমির খাঁন, মোঃ মাহমুদুল হাসান জনি ও মোঃ খালেদ আফরিনকে সহ-সভাপতি, ইঞ্জি. নাজমুল হাসান সজিব ও মো. ছাব্বির হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পদক করা হয়।
এর আগে গত ১০ জুলাই চান্দিনা পৌর অডিটোরিয়ামে চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা নেতাকর্মীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন। যাচাই-বাছাই শেষে শনিবার (২৯ জুলাই) নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ ব্যাপারে নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন আমু বলেন- ‘চান্দিনার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের প্রতি আমরা কৃতজ্ঞ। নেতার সরাসরি দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় আমরা সুন্দর ও শক্তিশালী একটি কমিটি হাতে পেয়েছি। উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পদক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থেকে দলকে আরো শক্তিশালী করতে কাজ করে যাব, মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার প্রাণ গোপাল দও এম পি মহোদয় হাত কে শক্তিশালী করতে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব ।
