
গোলাম রব্বানী
হরিপুর প্রতিনিধি(ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের জামুন বড়বাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
কারেন্টের তারে জামুন বড়বাড়ি গ্রামের মৃত, এনামুল হকের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম(২৭) নামের এক যুবক বুধবার(১৩-৬-২০২৪ ইং) তারিখে দুপুর ১২টার সময় বিদ্যুৎস্পর্শ মারা যায় ।
পারিবারিক সুত্রে জানা যায় মৃত এনামুল হকের তিন মেয়ে ও একমাত্র ছেলে শফিকুল ইসলাম আয়ের একমাত্র ব্যক্তি ছিলেন।
মৃত শফিকুল এর বাবা একবছর দুইমাস আগে ও কিছু দিন পূর্বে তার ফুফু এবং চাচাতো ভাই মারা গেছেন, আজ সেও পরপারে পাড়ি জমান।
শফিকুল ইসলাম নিজের ঘরের মধ্যে কারেন্ট তার সংযোগের কাজ করছিল। তারে লিকেজ থাকায় হাতের মধ্যে জড়িয়ে পড়ে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে।
মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যান হবিবর রহমান ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আঃ কাইয়ুম পুষ্প ও হরিপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত্যুর বিষয়টি হৃদয়বিদারক হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।