
সংবাদদাতা নিকলী কিশোরগঞ্জ
গতকাল রবিবার ০৫/০১/২০২৫ইং তারিখে রাত ৮:০০ঘটিকায়, বাংলাদেশ জাতীয়তাবাদ দলের কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত নিকলী উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ হাবিবুর রহমানকে সভাপতি ও আবদুল আলীকে সাধারণ সম্পাদক করে নব গঠিত কমিটি গঠন করা হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব এড্যাভোকেট বদরুল মোমেন মিঠু। বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাবু তাপস সাহা অপু, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার সেলিম, যুগ্ন আহ্বায়ক ডাঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মানিক, জাতীয়তাবাদী কৃষকদল সভাপতি মোঃ নজরুল ইসলাম মেম্বার ও সাধারণ সম্পাদক কামরুল হাসান স্বাধীন প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে বদরুল মোমেন মিঠু নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ৫ই আগস্টের ছাত্র জনতার গন-আন্দোলনে বহু আত্ম ত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করার জন্য সাবাইকে ঐক্য বদ্ধ হয়ে মান অভিমান ভুলে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।