
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত গরীব অসহায় দুস্থ্য রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে।
হাকিমপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে তাদের মাঝে আর্থিক সহায়তার এসব চেক বিতরন করা হয়।
এসব রোগে আক্রান্ত হাকিমপুর উপজেলার ৩৬জন ব্যাক্তির মাঝে প্রত্যেককে ৫০হাজার টাকা করে সর্বমোট ১৮লাখ টাকা আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ. পৌরমেয়র জামিল হোসেন,ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন,সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকে।