
মোঃ নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত যোদ্ধাদের স্মরনে কেরানীগঞ্জ জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) এক ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) কেরানীগঞ্জ উপজেলার আটিবাজারের সূচনা কমিউনিটি সেন্টারে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নাগরিক কমিটি এর প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত আলোচনা সভা শুরু হয়। কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মামুন উর রহমান এর প্রানবন্ত উপস্থাপনায় সেখানে কেরানীগঞ্জ এর জুলাই শাহিদদের পরিবার তাদের অনুভূতি প্রকাশ করেন।তাদের সকলের দাবি আগে ফ্যাসিস্টদের বিচার করতে হবে। তাদেরকে পুর্নবাসনের কোন প্রকার সুযোগ দেওয়া যাবে না।
এছাড়াও ইফতার পূর্ব উক্ত আলোচনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইমরান হোসেন বলেন,৭১ আর ২৪ আলাদা করে দেখার কিছু নেই।দুইটা একই সূত্রে গাঁথা। আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসেছি।আমাদের দলিয় নীতিমালায় পার্থক্য থাকতে পারে কিন্তু দেশের প্রয়োজনে আমরা এক সাথে একত্রিত হয়ে ফ্যাসিস্টদের মোকাবেলা করব।
দক্ষিণাঞ্চলের জাতীয় নাগরিক পার্টির সংগঠক আসাদ বিন রনি বলেন, ❝দেশে ফ্যাসিস্টদের আর কোন সুযোগ দেওয়া হবে না। আগে তাদের জুলাই আনদোলনের শহিদদের হত্যার দায়ে বিচার করতে হবে।তারপরে নির্বাচন দিতে হবে।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ এর আহবায়ক আল আমিন মিনহাজ, মডেল এর আহবায়ক মোঃ সাফায়েত হোসেন ঢালী, আহত-নিলয় খান,শহীদ রিয়াজের মা,শহীদ রিয়ানের বাবা,শহীদ ওসমান পাটোয়ারীর বাবা, শহীদ ফয়জুল ইসলাম রাজনের বড় ভাই,শহীদ অ্যালেনের বাবা,শহীদ সায়েমের মা,
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র সেন্ট্রাল কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফ আদিব,কেরানীগঞ্জ উপজেলা নাগরিক কমিটির জাবেদ হোসেন, দিদার গুঞ্জন, আদনান বকুল,কামাল হোসেন, রিফাত প্রমুখ।
এছাড়া নাগরিক কমিটির আহবানে সাড়া দিয়ে উক্ত প্রগ্রামে কেরানীগঞ্জ উপজেলা এর ভিবিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,সমাজসেবক,শিক্ষক,
আলেম সমাজ, ছাত্র জনতা উপস্থিত হয়ে প্রগ্রামটিকে অর্থবহ করে তুলে। পরিশেষে মাওলানা মো শরিফ সাহেব এর মুনাজাত এর মধ্য দিয়ে ইফতার মাহফিল এর সমাপ্তি ঘটে। পরে কেন্দ্রীয় কমিটির সদস্যরা জুলাই শহিদদের পরিবারের সাথে মত বিনিময় করেন এবং তাদের ন্যায্যদাবি পূরণের আশ্বাস দেন।