
মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রফেসর ড.মাহমুদ হোসেন তার নিজ কার্যালয়ে পদত্যাগের ঘোষণা দেন।গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগ করতে বাধ্য করা হলেও খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসির ক্ষেত্রে ছিল আলাদা চিত্র । ভিসি স্যারের পদত্যাগ আটকানোর জন্য গত রবিবার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করেছিল। সাধারণ শিক্ষার্থীরা বলতে থাকে আমরা এমন দক্ষ ও যোগ্য ভিসি স্যার কে পদত্যাগ করতে দিবো না। কিন্তু এতেও শেষ রক্ষা হলো না। স্যার পদত্যাগের কিছু কারণও তুলে ধরেছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নতির পিছনে তার অবদান ছিল অনেক বেশি। কিন্তু এই উন্নয়ন তিনি একাই করেনি তার সাথে ছিল একটা বৃহৎ টিম।খুবির ডিএসএ বডিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিলে অবশেষে ভিসি স্যারও পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়।পদত্যাগের ঘোষণা দেয়ার সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সবকিছু মিলিয়ে আমার পক্ষে আর থাকা সম্ভব না। আমাকে শান্তিতে থাকতে দাও। আমি চাই না তোমরা আর কোন ধরনের কিছু করো। আমার সম্মানহানি হচ্ছে অনেকভাবে। আমি সম্মানহানি আর নিতে পারছিনা৷ তোমরা সবাই ভালো থাকো।