
সুলতান আহমেদ
জেলা প্রতিনিধি নওগাঁ।
আত্রাই উপজেলায় নবনির্মিত ব্রিজ আত্রাই সেতু ও নওগাঁ নাটোর হাইওয়ে সড়ক কে কেন্দ্র করে,আত্রাই যেন নতুন রূপে সেজে উঠেছে এবং বাণিজ্যিক নগরী হিসেবে তার হারানো ঐতিহ্য ফিরে পেতে শুরু করেছে।
ঠিক এই সময় একদল দুষ্টু চক্রের নজর পরে আত্রাই চার মাথার মোড় নাটোর সিএনজি স্ট্যান্ডের দক্ষিণ দিকে রাস্তার পশ্চিম গাইড ওয়ালে।
অবৈধ ভাবে গাইড ওয়াল কেটে পিলার উঠানো হয় দোকান নির্মানের জন্য।
পিলার উঠানো অবস্থায় গত ৫ই আগষ্ট বিগত সরকারের পতন হলে পিলার গুলো এভাবেই থেকে গেলেও নতুন করে আর কোন কাজের জন্য কাউকে দেখা যায়নি।
আজকে এই অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনায় এসে উপ বিভাগীয় প্রকৌশলী সওজ নূরে আলম সিদ্দিক জানান এখানে পিলার নির্মানের ফলে গাইড ওয়ালে অতিরিক্ত লোড পরেছে এবং এই কারণে গাইড ওয়ালে ফাটল ধরে,এদিকে টানা বৃষ্টির ফলে এই সব ফাটল দিয়ে বৃষ্টির পানি ঢুকে গাইড ওয়ালটি ডেবে যায় ও ধসে যাওয়ার উপক্রম হয়।
তিনি আরো যোগ করেন এটি যেহেতু নাটোর নওগাঁ প্রধান সড়ক তাই আমরা খবর পাওয়া মাত্র আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সাথে আলোচনা শেষেসম্মিলিত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করি যে বড় কোন ক্ষতির আগেই এই সব অবৈধ স্হাপনা মুক্ত করতে হবে।
এবং তাড়ি ধারাবাহিকতায় চলছে আজকের এই উচ্ছেদ অভিযান।
উচ্ছেদ অভিযানে সাধারণ জনগণের মাঝে উচ্ছাস ও স্বস্তি দেখা গেছে।